আমরা মানুষ। মানুষ পরিবর্তনশীল। মানুষ সৃষ্টির সেরা। তাই আমাদের আছে কিছু
বিশেষ গুন। প্রতিটি প্রানী মৃত্যুর স্বাদ গ্রহন করবে। ঐ নিয়মে আমিও মরব আজ
অথবা কাল অথবা অনেকটি বছর পর। অনাকাঙ্খিত কিছু ঘটনার জন্য এখন কোথাও নিরাপদ
মনে হয় না। সবাই কেমন জানি আতংকিত ! আমি কিন্তু রিলাক্স মুডে আছি। কারন,
শপিং মল নাকি নিরাপদ নয়......রেস্তোরা নয়......বাজার নয়.......ঈদগাহ মাঠ
নয়.............তাহলে নিরাপদ কোথায়? এসব প্রশ্ন করে হতাশা আর আতংক হবার
কিছু নেই। যতদিন বাঁচব, যতটুকু সময় বাঁচব
সেটাকে উপভোগ করেই বাঁচব। কারন, জীবনের ভরসা এমনিতেই নাই। যখন রোগ নিয়ে
হাসপাতালে যাব তখনও হাসিখুশি থাকব আর যখন দাওয়াত খেতে যাব তখনও....কারন আমি
আমার জীবনের একটি সেকেন্ডও আতংকে কাটাব না। জীবনকে উপভোগ করব জীবনের
নিয়মে............যখন যা সামনে আসবে তা মোকাবেলা করে বাঁচতে পারলে বাঁচব
কিন্তু আতংকে থাকব না। সবাই ভাল থাকুন, আনন্দে থাকুন...........আতংক দূর
করুন।

জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করব আমার মত..............
উত্তরমুছুন